[ দেশজুড়ে ]
লোকাল বাসে কোটি টাকার সোনা নিয়ে পাচারকারী
আটক বাকি বিল্লাহ
যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি থেকে ২৪টি সোনার বারসহ বাকি বিল্লাহ নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার বিকেলে বেনাপোল যাওয়ার পথে একটি লোকাল বাস থেকে তাকে আটক করা হয়। আটক বাকি বিল্লাহ বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আবদুল ওহাবের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টে একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে স্বর্ণ পাচারকারী বাকি বিল্লাহকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুই কেজি ওজনের ২৪টি সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক মূল্য এক কোটি ৩৯ লাখ ৮০ হাজার টাকা।
.png)
আটক বাকি বিল্লাহর বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!