আটককৃতরা হলো মানিক মিয়া, শরিফুজ্জামান শরীফ, সাকিব হাসান ও আফতাব আলী।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে র্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.png)
র্যাব-১৪’র মিডিয়া অফিসার সিনিয়র এএসপি জোনাঈদ আফ্রাদ জানান, র্যাব-১৪ এর সদর ব্যাটালিয়নের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নগরীর কেওয়াটখালি এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলে’র কিছু সদস্য একত্র হয়ে নাশকতা করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে। ওই সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে র্যাব-১৪’র কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিনের নির্দেশে কেওয়াটখালি বাজারে অভিযান চালায় র্যাব।
ঘটনাস্থলে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় ওই চার জঙ্গিকে আটক করতে সক্ষম হয় তারা। এ সময় আটকৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট সংক্রান্ত কাগজপত্র, টাকা ও মোবাইল সেট উদ্ধার করা হয়।
জোনাঈদ আফ্রাদ আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে সংশ্লিষ্ট। তারা তাদের নেতা মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলামের চিন্তা ভাবনা ও মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে ওই সংগঠনের সক্রিয় সদস্য হয়ে উঠে এবং কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা নিয়মিত গোপন বৈঠকে মিলিত হতো, নতুন সদস্য সংগ্রহসহ সংগঠন পরিচালনার জন্য চাঁদা উত্তোলন করতো।
র্যাব-১৪'র এ কর্মকর্তা তাদের সহযোগী অন্যান্যদের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে এবং কোতোয়ালি থানায় মামলা হয়েছে।