ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রীমঙ্গলে বন্ধ্যা নারী-পুরুষের সন্তান জন্মদানের চিকিৎসা পদ্ধতির যাত্রা শুরু

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০০, ১৯ ডিসেম্বর ২০২০
শ্রীমঙ্গলে বন্ধ্যা নারী-পুরুষের সন্তান জন্মদানের চিকিৎসা পদ্ধতির যাত্রা শুরু
ফাইল ফটো

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিলেট বিভাগে প্রথম টেস্ট টিউব পদ্ধতিতে সন্তান জন্মের উদ্যোগ হাতে নিয়েছে ‘দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সেলিং সেন্টার’।

যেসব বন্ধ্যা নারী ও পুরুষ রয়েছেন সন্তান জন্ম দানে অক্ষম তাদের আধুনিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে স্বল্প খরচে আড়াই থেকে তিন লাখ টাকার ভেতরে এ পদ্ধতিতে টেস্ট টিউব সন্তান জন্ম করা যাবে।

এমনকি ভারতে গিয়ে বন্ধ্যান্তর যে চিকিৎসা পাওয়া যায় সেই মানের চিকিৎসা এখন থেকে কম খরচে বাংলাদেশের শ্রীমঙ্গলে পাওয়া যাবে।

Advertisement

ডা. নিবাস চন্দ্র পাল এর তত্ত্বাবধানে প্রসূতি, স্ত্রীরোগ এবং বন্ধ্যান্ত চিকিৎসায় সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে গড়ে উঠেছে একটি বিশেষায়িত হাসপাতাল।

এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১১ টায় শ্রীমঙ্গল কলেজ রোডে শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা হয়। এতে প্রেস ব্রিফিং করেন দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সেলিং সেন্টার এর প্রতিষ্ঠাতা ডা. নিবাস চন্দ্র পাল, তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান দীপশিখা ধর, বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক অবিনাশ আচার্য।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক ইমাম হোসেন সোহেলসহ অন্যান্য সাংবাদিকরা।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!