ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিকলে বেঁধে পুকুরে চুবিয়ে চিকিৎসা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৬, ২১ ডিসেম্বর ২০২০
শিকলে বেঁধে পুকুরে চুবিয়ে চিকিৎসা
রোগীদের নোংরা পরিবেশে রাখা হয়

কুমিল্লায় পুকুরে চুবিয়ে মানসিক রোগীদের চিকিৎসা দেয়ার অভিযোগে এক বাড়ির মালিককে ২০ হাজার টাকা জরিামানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেলে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যপাড়া এলাকার ওই বাড়িতে অভিযান চালায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। বাড়ির মালিকের বিরুদ্ধে কোনো সরকারি অনুমোদন ছাড়াই মানসিক চিকিৎসার নামে রোগীদের শারীরিক নির্যাতন করা, নোংরা পরিবেশে রোগীদের শিকলে বেঁধে রাখা, শিকলবন্দি রোগীদের পুকুরে চুবানোসহ নানা অভিযোগ করে এলাকাবাসী। এ সময় সুস্থ রোগীকেও অসুস্থ হিসেবে ধরে নিম্নমানের খাদ্য সরবরাহ, অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে বাড়ির মালিককে অভিযুক্ত করা হয়। এসব অভিযোগে তাকে জরিমানা করা হয়। একই সঙ্গে রোগীদের নিজ-নিজ পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দেয়া হয়েছে।

Advertisement

জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। এ যুগে এসে একজন অভিভাবকের এ ধরনের ভুল করা দুঃখজনক। এ ব্যাপারে সামাজিক সচেতনতা গড়ে তোলা জরুরি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!