[ দেশজুড়ে ]
চট্টগ্রামে শীতবস্ত্র নিয়ে ছিন্নমূলদের পাশে প্রশাসনের কর্মকর্তারা
চট্টগ্রামে প্রশাসনের কর্মকর্তাদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে ভ্রাম্যমাণ ও ছিন্নমূলদের শীত নিবারণে গভীর রাতে সড়কে বের হয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে ১টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে ঘুরে কম্বল বিতরণ করেন তারা।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান, নগরীর কাজির দেউরি, জিইসি মোড়, পাঁচলাইশ, মুরাদপুর, অক্সিজেন ও সিআরবি এলাকায় ছিন্নমূল ও ভ্রাম্যমাণ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ কার্যক্রমে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু হাসান সিদ্দিক, কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, জেলা ত্রাণ কর্মকর্তা সজীব চক্রবর্তী প্রমুখ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!