মঙ্গলবার দুপুরে ওই উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের উত্তরখলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ধর্ষক সুজন পলাতক রয়েছে। সে বিবাহিত ও দুই সন্তানের জনক।
ধর্ষণের শিকার শিশুর বাবা জানান, দুপুরে শিশুটি তার মায়ের ভেজা কাপড় শুকাতে বাড়ির পাশের মাঠে যায়। ওই সময় সুজন শেখ তাকে একা পেয়ে মুখে চেপে ধরে মাঠের পাশের জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে মোবাইলে পর্নো ভিডিও দেখিয়ে ধর্ষণ করে। ওই সময় শিশুটির বাবা তাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের পরিত্যক্ত বাড়িতে গিয়ে সুজনকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। পরে তিনি ধর্ষককে জাপটে ধরলে সে কিল-ঘুষি মেরে পালিয়ে যায়।
.png)
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আতিকুজ্জামান বলেন, ওই শিশুর গোপনাঙ্গে ধর্ষণের আলামত পাওয়া গেছে। আমরা তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছি।
কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ভিমটিম থানায় এসেছে। তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।