ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অনলাইনে তরুণদের মাঝে উগ্রবাদ ছড়াচ্ছিল জঙ্গি জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৯, ১ জানুয়ারি ২০২১
অনলাইনে তরুণদের মাঝে উগ্রবাদ ছড়াচ্ছিল জঙ্গি জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

অনলাইনে উগ্রবাদ ছড়িয়ে তরুণদের মাঝে জঙ্গিবাদ ছড়ানোই ছিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য মোহাম্মদ বিন ইয়ামিন ওরফে জীবনের মূল কাজ।

বুধবার রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থানার আলীনগর খালপাড় ঘোড়াখাল মোড় থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাব। তার কাছ থেকে দুটি স্মার্টফোন ও তিনটি সিম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জে র‌্যাব-১১-এর সদর দফতরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমান।

Advertisement

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতার মোহাম্মদ বিন ইয়ামিন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী বক্তব্য শুনে জঙ্গিবাদে ধাবিত হয়। পরবর্তীতে জেএমবিতে যোগ দেয়। সে অনলাইনে দেশের বিভিন্ন অঞ্চলের জেএমবি সদস্যদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছিল। এছাড়া বিভিন্ন অনলাইন অ্যাপ ব্যবহার করে সমমনা তরুণদের উগ্রবাদী মতাদর্শে উদ্বুদ্ধ করছিল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!