নিহতরা হলেন, উপজেলার পূর্ব কান্তনগর গ্রামের ফারাইজুল ইসলাম ও ফকিরপাড়া গ্রামের শামীম হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যার আগে ইটভাটার কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ওই দুজন। এ সময় ইটভাটা এলাকায় একটি বালুবাহী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
.png)
ধুনট থানার ওসি কৃপা সিন্ধুবালা ট্রাকের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।