আহতরা হলেন- রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার জুলহাস, তারাপুর এলাকার আকসার, ঝলমলিয়া এলাকার জুলহাস, বানেশ্বর এলাকার মিতু ও ফজিলা, নাটোর জেলার সদর থানার মাটিয়াপাড়া এলাকার মোছা. হালিমা, একই এলাকার মমেনা, তকিয়া ঢালান এলাকার মিলন, তকিয়া এলাকার ইমার ড্রাইভার মিলন, জয়পুরহাটের মোছা. জোসনা ও আশেদা, নওগাঁ জেলার পাহারপুর এলাকার কল্পনা এবং বাশেরপুর এলাকার আমিনা বেগম।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়ার আজরাইলের মোড়ে রাজশাহীগামী একটি ট্রাকের ধাক্কায় নাটোরগামী সিএনজিচালিত ইমা দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ইমার চালকসহ ১৩ জন আহত হন।
.png)
খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ইমা গাড়িতে আটকাপাড়া চালক ও যাত্রীদের উদ্ধার করে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।