আট মাসের শিশুটি নতুন সৈয়দপুরের রুহুল আমিনের কন্যা মারুয়া আক্তার। আহত শিশুটির খালার নাম সিম ওরফে মীম।
নারায়ণগঞ্জ সদর থানার এসআই তহিরুজ্জামান জানান, বোনের বাসায় বেড়াতে এসেছিল শিশুটির খালা। বিকেলে আট মাসের ওই শিশুকে তিনতলা ভবনের ছাদে নিয়ে দেয়ালের পাশে দাঁড়িয়ে আদর করছিলেন। হঠাৎ দেয়াল ভেঙে ছাদ থেকে নিচে পড়ে যান।
.png)
আহত অবস্থায় তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিসৎক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আহত শিশুটির খালা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।