ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেলো ঘটকের

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৮, ২৬ জানুয়ারি ২০২১
বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেলো ঘটকের
ফাইল ছবি

বেপরোয়া ট্রাকের চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে জামালপুরের তিতপল্লা ইউপি জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের শিমুলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সোবহান সদরের শাহবাজপুর ইউনিয়নের চিকারপাড় গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন ঘটক ছিলেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্র জানায়, ঘটক আব্দুস সোবহান আজ আজ মঙ্গলবার সকালে তার নিজবাড়ি সদরের শাহবাজপুরের চিকারপাড় থেকে পাশের তিতপল্লা ইউনিয়নে যাচ্ছিলেন। পথে বেলা সোয়া ১১টার দিকে তিতপল্লা ইউনিয়নে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের শিমুলতলী এলাকায় রাস্তা পাড়াপাড়ের সময় চলন্ত একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-১৮-৯৬৬৩) তাকে চাপা দেয়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার বাইসাইকেলটিও ভেঙে চুরমার হয়ে গেছে।

Advertisement

খবর পেয়ে স্থানীয় নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ও জামালপুর ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থল থেকে নিহত আব্দুস সোবহানের মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে। ট্রাকের চালক ও তার সাহায্যকারী পালিয়ে গেছেন।

স্থানীয় নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনস্পেক্টর মো. আব্দুল লতিফ মিয়া জানান, নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা একটি মামলা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!