ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোট দিলেন শতবর্ষী হজরুন নেসা

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫২, ২৭ জানুয়ারি ২০২১
ভোট দিলেন শতবর্ষী হজরুন নেসা
শতবর্ষী নারী হজরুন নেসা। ছবি: ডেইলি বাংলাদেশ

‘পাকিস্তান আমল থেকে ভোট দেই। নিজের পছন্দে প্রার্থীকে ভোট দিতে ভালো লাগে। এতে ভোটাধিকার রক্ষা হয়।’ বুধবার দুপুরে ডেইলি বাংলাদেশকে কথাগুলো বলছিলেন শতবর্ষী নারী হজরুন নেসা। 

নগরীর খুলশী থানার ইউসেফ আমবাগান টেকনিক্যাল স্কুল কেন্দ্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনের ভোট প্রদান করতে এসেছিলেন তিনি। 

ভোট প্রদান শেষে হজরুন নেসা বলেন, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি। শেষ বয়সে কেন্দ্রে এসে ভোট দিতে পেরে আনন্দ লাগছে। আশা করি পছন্দের প্রার্থী বিজয়ী হবেন। কথার এক পর্যায়ে নিজের বয়স ১১৫ বছর বলে জানান হজরুন নেসা। 

Advertisement

বুধবার সকাল থেকে শুরু হয় চসিক নির্বাচনের ভোটগ্রহণ। নগরীর ৭৩৫টি কেন্দ্রের ৪ হাজার ৮৮৬টি বুথে নেয়া হচ্ছে ভোট। চসিকের ৪১টি ওয়ার্ডে মোট ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এর মধ্যে পুরুষ ৯ লাখ ৯২ হাজার ৩৩ এবং নারী ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন।

ডেইলি-বাংলাদেশ/এমকে/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!