পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক হয় জাফর প্রকাশ খোরশেদ নামের একজনকে। মামলার পর আরেক দুর্বৃত্ত আহাম্মদ উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ঘটনাস্থলসহ বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওই কিশোরীর পরিবারের সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার কক্সবাজারের মহেশখালীর হোয়ানক ধলঘাটপাড়া থেকে সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের এক বান্ধবীর ছোট ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানে যায় ভিকটিম কিশোরী। বিকেল ৪টার দিকে কিশোরী ধলঘাটপাড়ার একটি লন্ড্রির সামনে পৌঁছালে তিন দুর্বৃত্তের দল কিশোরীকে মাইক্রোতে তুলে নিয়ে যায়। শুক্রবার রাতে কিশোরীকে উদ্ধারের পরদিন শনিবার ঈদগাঁও থানায় আহাম্মদ উল্লাহ, জালাল প্রকাশ ওরফে টুক্কুইল্যা, জাফর আলম এবং জাফর আলম প্রকাশ খোরশেদ এর নাম উল্লেখ করে মামলা করে ওই কিশোরীর নানা।
.png)
ঈদগাঁও থানার ওসি আবদুল হালিম বলেন, আমি নিজে মামলাটির তদন্ত করছি। গতকাল বিকেলে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।