ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাভারে স্কুলছাত্রী হত্যায় আরেক আসামি গ্রেফতার

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৬, ২ ফেব্রুয়ারি ২০২১
সাভারে স্কুলছাত্রী হত্যায় আরেক আসামি গ্রেফতার
নিহত নীলা রায়

ঢাকার সাভারে চাঞ্চল্যকর নীলা রায় হত্যাকাণ্ডের চার মাস পর আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মামলার প্রধান আসামি মিজানুর রহমান, তার বাবা-মা ও সহযোগী সেলিম পালোয়ানসহ পাঁচজনকে গ্রেফতার করা হলো।

গ্রেফতারকৃত মো. সাকিব হোসেন সাভার পৌরসভার কাজী মুকমাপাড়ার সিরাজুল ইসলাম শিরুর ছেলে। সোমবার গভীর রাতে তাকে পৌরসভার মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত বছরের ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় স্কুলছাত্রী নীলা রায়কে কৌশলে তার ভাইয়ের কাছে থেকে আড়ালে ডেকে নিয়ে যায় প্রেমিক মিজানুর। পরে পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় নিয়ে নীলাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক নীলাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

এ হত্যাকাণ্ডের পর মিজানুরের বন্ধু সাকিব ও তার ভাই শাকিলের বিরুদ্ধে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদক ও ইভটিজিংসহ নানা অভিযোগ তোলে নিহতের পরিবার ও এলাকাবাসী।

সাভার মডেল থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) নির্মল কুমার দাস জানান, নিহত নীলা রায়ের বাবা নারায়ণ রায় হত্যা মামলা করেছিলেন। মামলায় মিজানুর রহমানকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করা হয়। পরে পর্যায়ক্রমে মিজানুর, তার বাবা-মা ও সেলিম নামে এক সহযোগীকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, তদন্তে হত্যাকাণ্ডে সাকিবের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এতদিন সে আত্মগোপনে ছিল। সোমবার গভীর রাতে পৌরসভার মধ্যপাড়া এলাকা থেকে সাকিবকে গ্রেফতার করা হয়। এ নিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!