ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

খাবারে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে নারী পোশাক শ্রমিককে ধর্ষণ

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৪, ৩ ফেব্রুয়ারি ২০২১
খাবারে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে নারী পোশাক শ্রমিককে ধর্ষণ
প্রতীকী ছবি

বাগেরহাটের মোংলার শহরতলীর ইপিজেডে কর্মরত এক নারীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারীর করা মামলায় রুবেল তালুকদার নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বাগেরহাট আদালতে রুবেলকে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

মোংলা থানার পরিদর্শক তুহিন মন্ডল (তদন্ত) জানান, ওই নারীর স্বামী বিদেশে থাকেন। তিনি মোংলা ইপিজেডে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। গত ২২ জানুয়ারি ওই নারী কাজ শেষ করে বাড়ি ফেরার পথে মোংলা মামার ঘাট এলাকায় আসলে একই এলাকার যুবক রুবেল তাকে নিয়ে হোটেলে নাস্তা খাওয়ার এক পর্যায়ে কৌশলে খাবারের সঙ্গে নেশা জাতীয় কিছু খাইয়ে দেন। এতে খানিকটা ওই নারী অচেতন হয়ে পড়লে রুবেল তার বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। 

পরদিন ভোরে ভিকটিমকে রুবেল অন্য এক ব্যক্তির সঙ্গে গাড়িতে উঠিয়ে দিলে ওই ব্যক্তি তাকে সড়কের পাশে ফেলে যান। পরে ভিকটিম তার মাকে মোবাইল ফোনে খবর দিলে তার মা গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করেন।

তিনি জানান, এ ঘটনায় মঙ্গলবার মোংলা থানায় ধর্ষণের মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করে। বুধবার বাগেরহাট আদালতে রুবেলকে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!