ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাড়িতে কেউ না থাকার সুযোগে ভাবিকে ডেকে ধর্ষণ করল দেবর

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৩, ৩ ফেব্রুয়ারি ২০২১
বাড়িতে কেউ না থাকার সুযোগে ভাবিকে ডেকে ধর্ষণ করল দেবর
ধর্ষণের শিকার নারী-প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বুধবার দুপুরে বাড়ি পরিষ্কারের কথা বলে ডেকে নিয়ে চাচাতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার নারীর স্বামী বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেছেন।

অভিযুক্ত ব্যক্তির নাম নাঈম। তিনি উপজেলার বালিয়াপাড়া গ্রামের সিদ্দিক বেপারীর ছেলে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, গত সোমবার উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের অভিযুক্ত নাঈমের ব্যক্তির বাড়িতে কেউ ছিলেন না। এ সুযোগে বাড়ির আঙিনা পরিষ্কারের কথা বলে ওই নারীকে ডেকে নেন নাঈম। বাসায় আসার পর তাকে ধর্ষণ করেন ওই ব্যক্তি।

ঘটনার পর লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখেন ওই নারী। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে আড়াইহাজার হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নাঈমকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!