ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাদরাসা ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৩, ৪ ফেব্রুয়ারি ২০২১
মাদরাসা ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার
কথিত প্রেমিক আমিন; ছবিঃ সংগৃহীত

অষ্টম শ্রেণি পড়ুয়া এক মাদরাসা ছাত্রীকে অপহরণ ও চারদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে কথিত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে সিলেটের বিশ্বনাথে নিজ বাড়ি থেকে প্রেমিককে গ্রেফতার ও অপহৃত মাদরাসা ছাত্রীকে উদ্ধার করা হয়।

জানা গেছে, গ্রেফতারকৃত প্রেমিকের নাম মো. আমিন। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গোমরাগুল গ্রামের ইকবাল মিয়ার ছেলে। এর আগে আমিনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন ওই মাদরাসা ছাত্রীর পিতা।

মামলার এজাহারে সূত্রে জানা গেছে, মাদরাসায় যাওয়া আসার পথে মো. আমিন ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিত। বিষয়টি সে পরিবারকে জানায়। তার পরিবার তাকে সতর্ক করে দেয়ার পরও একপর্যায়ে ওই ছাত্রীর সাথে আমিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৩১ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ওই মাদরাসা ছাত্রী গোয়াল ঘরে তালা দিতে গেলে আগে থেকে লুকিয়ে থাকা আমিন একটি সিএনজি চালিত অটোরিকশায় করে তাকে অপরহণ করে। মেয়েকে খুঁজতে গিয়ে তার বাবা জানতে পারেন, তাকে অজ্ঞাত স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করছে আমিন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ শামীম মুসা বলেন, আজ সকালে আসামিকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে এবং উদ্ধার হওয়া মাদরাসা ছাত্রীকে সিলেট ওসমানী হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!