ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২০০ টাকা নিয়ে দ্বন্দ্ব, ডেকে নিয়ে হত্যা

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৭, ৫ ফেব্রুয়ারি ২০২১
২০০ টাকা নিয়ে দ্বন্দ্ব, ডেকে নিয়ে হত্যা
লাশ -ফাইল ছবি

সিলেটে ২০০ টাকা নিয়ে বিবাদে ছুরিকাঘাতে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে নগরীর জালালাবাদ থানাধীন হাওলদারপাড়ার মজুমদার পল্লীতে এ ঘটনা ঘটে।

নিহত রাজু দাস মজুমদার পল্লীর দুলাল চন্দ্র দাসের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান।

তিনি জানান, মোবাইল বেচাকেনার পাওনা ২০০ টাকা নিয়ে ওই থানার দুসকী এলাকার গোপী রায়ের ছেলে সজিবের সঙ্গে রাজুর ঝগড়া হয়। এরই জেরে দুই-তিনজনকে সঙ্গে নিয়ে রাজুকে বাসা থেকে ডেকে নেন সজিব। পরে মজুমদার পল্লীর ভেতরে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। এ সময় স্থানীয়রা রাজুকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!