ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরে ঢুকে নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০১, ৫ ফেব্রুয়ারি ২০২১
ঘরে ঢুকে নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
বানিয়াচঙ্গে ঘরে ঢুকে জাকিয়া খাতুন নামে এক নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

হবিগঞ্জের বানিয়াচঙ্গে ঘরে ঢুকে জাকিয়া খাতুন নামে এক নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। 

শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে বানিয়াচং সদরের চৌধুরীপাড়া (ঠাকুরপাড়া) মহল্লায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জাকিয়া খাতুন হান্নান ঠাকুরের স্ত্রী। 

Advertisement

বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন জানান, জাকিয়া খাতুনের ছেলে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বাজারে যায়। এ সময় তিনি ঘরে একা ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। 

ওসি আরো জানান, নিহতের মাথায় হাতুড়ি পেটার আঘাত রয়েছে। যার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও স্পস্ট নয়। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। তদন্তের পর দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!