বৃহস্পতিবার রাতে সদর উপজেলার চর রুহিতা ইউপির চর রুহিতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ লোকমান হোসেন একই গ্রামের চৌকিদার বাড়ির মকবুল আহমদের ছেলে।
জানা গেছে, চর রুহিতা গ্রামের সিরাজ উল্যা পলোয়ানের ছেলে খোরশেদের অটোরিকশা দৈনিক জমা হিসেবে চালাতেন লোকমান হোসেন। কিছুদিন আগে খোরশেদের রিকশা চালানো বন্ধ করে অন্য মালিকের রিকশা চালানো শুরু করে সে। এতে লোকমানের কাছে ২০০ টাকা পাওনা হয় খোরশেদ। ঘটনার দিন রাত সাড়ে ১১টার দিকে লোকমানকে রাস্তায় গতিরোধ করে পাওনা টাকা চান খোরশেদ। পরে টাকা দেয়ার কথা বললে খোরশেদ অটোরিকশা চালক লোকমানকে এলোপাতাড়ি পিটিয়ে মাটিতে ফেলে দেন। একপর্যায়ে তার বুকের উপর উঠে গলা টিপে হত্যা করে। এসময় স্থানীয়রা এগিয়ে এলে খোরশেদ ঘটনাস্থল ত্যাগ করেন।
এদিকে বাবার হত্যার বিচার চেয়ে হাসপাতালের বারান্দায় কান্নায় ভেঙে পড়েন নিহতের ছেলে তাকিব হোসেন। তিনি বলেন, মাত্র ২০০ টাকার জন্য আমার বাবাকে পিটিয়ে ও গলা টিপে হত্যা করা হয়েছে।এ ঘটনায় অভিযুক্ত খোরশেদের বিচারের দাবি করেন তিনি।
.png)
লক্ষ্মীপুর সদর থানার ওসি জসিম উদ্দিন জানান, খোরশেদ ও লোকমানের মধ্যে ২০০ টাকা নিয়ে হাতাহাতি করতে গিয়ে লোকমান নিহত হয়েছেন বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।