টিকাগুলো ব্রাহ্মণবাড়িয়া থেকে আশুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুল্যান্সে করে নিয়ে আসা হয়। আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ইপিআই স্টোরের কোল্ড স্টোরেজে টিকাগুলো রাখা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুপুর সাহাসহ পুলিশ ও আনসার সদস্যরা।
.png)
আশুগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুপুর সাহা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে আশুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুল্যান্সে করে টিকাগুলো নিয়ে আসা হয়েছে। আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ইপিআই স্টোরের কোল্ড স্টোরেজে টিকাগুলো রাখা হয়েছে। আগামীকাল রোববার থেকে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের দিয়ে টিকা প্রদান করা হবে।