ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সন্তানের জন্য তেল মালিশের কথা বলে গৃহবধূকে ধর্ষণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩১, ১০ ফেব্রুয়ারি ২০২১
সন্তানের জন্য তেল মালিশের কথা বলে গৃহবধূকে ধর্ষণ
ধর্ষণ -ফাইল ছবি

নারায়ণগঞ্জে সন্তানের জন্য তেল মালিশের কথা বলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভণ্ড কবিরাজ কামাল মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার রাতে মামলা করেন ভুক্তভোগী গৃহবধূর স্বামী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকার লম্পট ভণ্ড কবিরাজ কামাল মিয়ার সঙ্গে আগে থেকে পরিচয়ে বাড়িতে আসা যাওয়া করতেন। বিয়ের দুই বছর অতিক্রম হলেও সন্তান না হওয়ায় ওই গৃহবধূর স্বামী কবিরাজ কামাল মিয়াকে বিষয়টি জানান। চিকিৎসা দিলে সন্তান হবে বলে ওই দম্পতিকে আশ্বাস দেন কবিরাজ কামাল। পরে ওই কবিরাজের কাছে স্ত্রীর চিকিৎসা করাতে রাজি হন।

এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার দুপুরে গৃহবধূর ঘরে আসেন কবিরাজ কামাল এ সময় স্বামীর অনুপস্থিতিতে তাকে ঝাড়-ফুঁক দিয়ে বিছানায় শুতে বলেন। পরে তাকে তেল মালিশের কথা বলে মুখ চেপে ধরে ধর্ষণ করে পালিয়ে যান।

বন্দর থানার এসআই মোদ্দাচ্ছের হোসেন জানান, এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগীর স্বামী। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!