[ দেশজুড়ে ]
চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে গৃহবধূকে গণধর্ষণ
বন্দর থানা-ফাইল ফটো
নারায়ণগঞ্জ বন্দরে গার্মেন্টসে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে গণধর্ষণ করেছে মদনপুর এলাকার একটি চক্র। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মদনপুর এলাকার একটি পরিত্যক্ত টিনশেড ঘরে এ গণধর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনায় চিকিৎসা শেষে ধর্ষণের শিকার গৃহবধূ নিজে বাদী হয়ে বুধবার দুপুরে অজ্ঞাতদের আসামি করে বন্দর থানায় একটি মামলা করেন।
অভিযোগ ও স্থানীয় হাসপাতাল সূত্রে জানা যায়,পার্শ্ববর্তী সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউপির কলতাপাড়া এলাকার গৃহবধু চাকরির জন্য মঙ্গলবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় ইপিলিয়ন গ্রুপের গার্মেন্টস গেটে অন্যান্যদের সঙ্গে অপেক্ষা করেন। এ সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি ওখানে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী বারাকা হাসপাতাল সংলগ্ন আলাউদ্দিনের মালিকাধীন পরিত্যক্ত টিনশেড ঘরে নিয়ে যায়। এর পর থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত ওই ঘরে আটকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় ওই চক্রটি।
বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) তরিকুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায গৃহবধু মামলা করেছেন। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!