ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যৌন নিপীড়নের পর পুকুরে শরীর ধুয়ে ঘরে পাঠানো হয় শিশুকে

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৭, ১১ ফেব্রুয়ারি ২০২১
যৌন নিপীড়নের পর পুকুরে শরীর ধুয়ে ঘরে পাঠানো হয় শিশুকে
ছবিঃ সংগৃহীত

চার বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ওই শিশুর প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব ষাটপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম শাহীন মীরা। ঘটনার খবর পেয়ে রাতেই অভিযুক্ত শাহীন মীরাকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ।

Advertisement

ঘটনার শিকার শিশুটির বাবার অভিযোগ, বুধবার বিকেলে তার চার বছর বয়সী কন্যা তাদের বাড়ির উঠানে বসেছিল। এ সময় প্রতিবেশী শাহীন মীরা শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। পরে বাড়ির পাশের একটি পুকুরে নিয়ে শিশুটির শরীর ধুয়ে ঘরে পাঠিয়ে দেয়া হয় তাকে। এ সময় শিশুটির জামা-কাপড় ভেজা দেখে তার মা জানতে চাইলে সে ঘটনাটি জানায়।

পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে নিজের ঘরে তালা দিয়ে আত্মগোপনে চলে যায় শাহীন। পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা করেছে শিশুটির পরিবার।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, বুধবার রাতেই অভিযুক্ত শাহীন মীরাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত শাহীন মীরাকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!