ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘন কুয়াশায় দুই বাসের সংঘর্ষে আহত পাঁচ যাত্রী

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৫, ১৩ ফেব্রুয়ারি ২০২১
ঘন কুয়াশায় দুই বাসের সংঘর্ষে আহত পাঁচ যাত্রী
ছবিঃ সংগৃহীত

ঢাকা ও সাতক্ষীরা থেকে ছেড়ে আসা দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পাঁচজন যাত্রী আহত হয়েছে।

শনিবার সকালে যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা সড়কের জামতলা (পাঁচপুকুর) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

খবর পেয়ে পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে যশোরের নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক টিটু কুমার নাথ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একে ট্রাভেলস (ঢাকা মেট্রো ব- ১৪-৫৪৮৬) ও সাতক্ষীরা থেকে ছেড়ে আসা অপর একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো জ-১৪-০১৪৫) সকাল ৬টার সময় পাঁচপুকুর নামক স্থানে পৌঁছায়। ঘন কুয়াশায় একে অপরকে দেখতে না পারার কারণে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় উভয় বাসের পাঁচজন যাত্রী আহত হয়।

ডেইলি-বাংলাদেশ/জেএইচএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!