ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘বুয়েটিয়ান ৯০ ফাউন্ডেশন’ এর উদ্যোগে খুলনায় শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫১, ১৩ ফেব্রুয়ারি ২০২১
‘বুয়েটিয়ান ৯০ ফাউন্ডেশন’ এর উদ্যোগে খুলনায় শীতবস্ত্র বিতরণ
শনিবার খুলনা সিটি কর্পোরেশনের(কেসিসি) ২৫ নম্বর ওয়ার্ডের নাগরিক ভবনে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করছেন কেসিসি’র প্যানেল মেয়র ও ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ১৯৯০ সালের ব্যাচের উদ্যোগে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন ‘বুয়েটিয়ান ৯০ ফাউন্ডেশন’ এর উদ্যোগে খুলনায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

শনিবার খুলনা সিটি কর্পোরেশনের(কেসিসি) ২৫ নম্বর ওয়ার্ডের নাগরিক ভবনে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন কেসিসি’র প্যানেল মেয়র ও ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু।

প্যানেল মেয়র বলেন, ‘বুয়েটিয়ান ৯০ ফাউন্ডেশন’কে এমন একটি সামাজিক উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ জানাই। তাদের মত সবাই যদি নিজের জায়গা থেকে সামান্য হাত বাড়িয়ে দেয় তাহলে এই শীতে দেশের অসহায় মানুষগুলো একটু শান্তিতে থাকতে পারবে।  সরকার সবার পাশে আছেন। তারপরও দরকার বেসরকারি সাহায্য। সমাজের উচু স্তরের মানুষদের কাছে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।

Advertisement

প্রায় ১০০ এর অধিক দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে কম্বল ও সোয়েটার বিতরণ করে প্রতিষ্ঠানটি।

‘বুয়েটিয়ান ৯০ ফাউন্ডেশন’ এর পক্ষে সেখানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য প্রকৌশলী এস এম মহিবুর রহমান।

তিনি জানান, ‘বুয়েটিয়ান ৯০ ফাউন্ডেশন’ একটি অরাজনৈতিক ও সেবামূলক  প্রতিষ্ঠান।  আমরা বাংলাদেশের অসহায় ও বিপন্ন মানুষের পাশে বিভিন্ন সেবামূলক কার্যক্রমে নিয়ে পাশে আছি।

এর আগে দেশের উত্তরাঞ্চলের জেলা পাবনা ও সিরাজগঞ্জে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়েছে। 

 শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!