ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কর্ণফুলীতে নৌকা ডুবিতে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৩, ১৮ ফেব্রুয়ারি ২০২১
কর্ণফুলীতে নৌকা ডুবিতে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার
কর্ণফুলী নদীতে পৃথক দুটি নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পৃথক দুটি নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছেন আরো একজন। 

বৃহস্পতিবার কর্ণফুলীর ১২ ও ১৮ নম্বর ঘাট এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ধুরং এলাকার মোহাম্মদ কাসেম ও সাইদুল করিম এবং কর্ণফুলী উপজেলার দক্ষিণ শাহমীরপুর এলাকার নাহিয়ান আল ফারুক অভি।

Advertisement

কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) হাবিবুর রহমান বলেন, বৃহস্পতিবার কর্ণফুলীর পৃথক দুটি এলাকা থেকে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখন পর্যন্ত আরো একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

সোমবার ভোরে চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে কুতুবদিয়া যাওয়ার পথে ট্যাংকার জাহাজের সঙ্গে সংঘর্ষে ডুবে যায় একটি কার্গো। ওই সময় কার্গোটির ১২ জন মাঝি-মাল্লার মধ্যে নয়জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন তিনজন।

এর আগে, মঙ্গলবার সকালে কর্ণফুলীর ১২ নম্বর ঘাটে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হন নাহিয়ান আল ফারুক অভি।

ডেইলি-বাংলাদেশ/এমকে/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!