ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে দুই সন্তানসহ মাকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৮, ২০ ফেব্রুয়ারি ২০২১
সিলেটে দুই সন্তানসহ মাকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা
গ্রেফতার আহবাব(বামে), নিহত মাসহ দুই সন্তান

সিলেটে সৎ মা ও দুই ভাই বোনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে নিহত নারীর ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে শাহপরাণ থানায় মামলাটি করেন।

মামলায় নিহতের সৎ ছেলে আহবাব হোসেন আবাদ ও হত্যার প্ররোচনার অভিযোগে তার মা সুলতানা বেগম রুমিকে আসামি করা হয়েছে।

শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, তিনজনকে হত্যার ঘটনার পরপরই আটক আহবাবকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তবে তার মা সুলতানা বেগমকে গ্রেফতারের চেষ্টা চলছে। আহবাবকে শনিবার আদালতে পাঠানো হবে।

Advertisement

বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিলেট সদর উপজেলার বিআইডিসি মীর মহল্লার ভাড়া বাসায় সৎ মা রুবিয়া বেগম, তার সাত বছরের মেয়ে মাহা ও চার বছরের ছেলে তাহসানকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করেন আহবাব। এ সময় ঘটনাস্থলেই রুবিয়া ও মাহার মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাহসানের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!