নিহতরা হলেন, রুবিয়া বেগম ও তার মেয়ে মাহা। গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের শিশু পুত্র তাহসানকে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই রুবিয়ার সৎ ছেলে মাহবুব হোসেন আবাদ হোসেনকে আটক করা হয়েছে। তিনি সিলেটের বিয়ানীবাজার এলাকার আবদাল হোসেন বুলবুলের ছেলে।
.png)
সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, পারিবারিক বিরোধের জের ধরে মাহবুব তার সৎ মা ও ভাই-বোনকে দা দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে খুন করে। তাদের সমস্ত দেহে আঘাতের চিহ্ন রয়েছে। এরপর খাটের তোষকে আগুন ধরিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মা-মেয়ের মরদেহ ও ছেলেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া ছেলে তাহসানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানান, নিহত মা-মেয়ে ও আহত শিশুর দেহে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া শিশু তাহসানকে বাঁচাতে চেষ্টা চলছে। তার দেহে জরুরিভাবে অস্ত্রোপচার করা হচ্ছে।