অভিযুক্ত লোকমান হোসেন ওই এলাকার মৃত আলম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, লোকমান হোসেন মাদকাসক্ত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলে হঠাৎ করেই উত্তেজিত হয়ে স্ত্রী ফারজানা আক্তার ও শাশুড়ি বানু বিবিকে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলে দুইজনই মারা যান। হত্যার পর লোকমান লাশের পাশেই বসে ছিলেন।
.png)
লোকমান জানান, তার স্ত্রী ফারজানা আক্তার পরকীয়ায় আসক্ত। বিষয়টি সমাধানের জন্য পাশ্ববর্তী কালির বাজার ইউনিয়নের বল্লবপুর গ্রাম থেকে শাশুড়ি বানু বিবিকে সকালে তার বাড়িতে নিয়ে আসেন। মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রীর পরকীয়ার বিষয়টি তার শাশুড়ি সমাধান না করে উল্টো জামাতা লোকমানকে গালমন্দ করেন। শাশুড়ি পরকীয়াকে সায় দিয়ে লোকমানকে দোষী সাব্যস্ত করেন। এতে লোকমান উত্তেজিত হয়ে ছুড়ি দিয়ে শাশুড়ি ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন।
স্থানীয়রা জানান, লোকমান পেশায় রিকশাচালক। ফারজানার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লোকমানকে আটক করে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, আমরা ঘটনাস্থলে আছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।