‘আমি বয়সে বড় হওয়ায় কোনোদিন সুখী হতে পারনি স্মিতা?’ অশোক সান্যাল যখন স্মিতাকে এই প্রশ্ন করেন, তখন স্বামীকে উত্তর না দিয়ে পাস ফিরে শুয়ে পড়েন স্ত্রী। বিছানায় কথপোকথনকারী দু’টি চরিত্রের একজন নুসরাত জাহান এবং অপরজন আবীর চট্টোপাধ্যায়। করোনার ধকল কাটিয়ে টালিউডে মুক্তিপ্রতিক্ষিত ফিল্ম ‘ডিকশনারির’ ট্রেলারে আবীর-নুসরাতের এই দৃশ্য প্রকাশ্যে আসার পরই তা মন কেড়ে নেয় দর্শকদের।
ব্রাত্য বসুর নয়া ছবি ডিকশনারির হাত ধরে এবার ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন নুসরাত জাহান এবং আবীর চট্টোপাধ্যায়। এই ছবিতেই নুসরাত এবং আবীরের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। কলকাতা থেকে যিনি ছেলেকে পুরুলিয়ায় পাঠান পড়াশোনার জন্য। কলকাতা থেকে পুরুলিয়ায় গিয়েই অশোক এবং স্মিতার সংসারে ঢুকে পড়েন সুমন। এরপর থেকেই বৌদি স্মিতার সঙ্গে সুমনের সম্পর্কের সূত্রপাতের চিত্র উঠে আসে ডিকশনারির ট্রেলারে।
.png)
অশোক সান্যাল এবং স্মিতার সংসারে সুমনের প্রবেশ এবং তার সঙ্গে বৌদির পরকীয়া সম্পর্কের বিভিন্ন টানাপোড়েন এবং জটিলতাকে তুলে ধরা হয়েছে এই ছবির ট্রেলারে। বুদ্ধদেব গুহর ছোটগল্প অবলম্বনে ডিকশনারি ফিল্মটি তৈরি করেছেন নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু।