ব্রাত্য বসুর নয়া ছবি ডিকশনারির হাত ধরে এবার একসঙ্গে ফের স্ক্রিন শেয়ার করছেন নুসরাত জাহান এবং আবীর চট্টোপাধ্যায়। এই ছবিতেই নুসরাত এবং আবীরের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। কলকাতা থেকে যিনি ছেলেকে পুরুলিয়ায় পাঠান পড়াশোনার জন্য। কলকাতা থেকে পুরুলিয়ায় গিয়েই অশোক এবং স্মিতার সংসারে ঢুকে পড়েন সুমন। এরপর থেকেই বৌদি স্মিতার সঙ্গে সুমনের সম্পর্কের সূত্রপাত হয় বলে বিভিন্ন ছবি উঠে আসে ডিকশনারির ট্রেলারে।
অশোক সান্যাল এবং স্মিতার সংসারে সুমনের প্রবেশ এবং তার সঙ্গে বৌদির পরকীয়া সম্পর্কের বিভিন্ন টানাপোড়েন ও জটিলতাকে তুলে ধরা হয়েছে এই ছবির ট্রেলারে। বুদ্ধদেব গুহর ছোটগল্প অবলম্বনে ডিকশনারি তৈরি করেন ব্রাত্য বসু। নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসুর সেই ছবি ট্রেলার যে টানটান উত্তেজনার মোড়কে তুলে ধরা হয়েছে, তা বেশ স্পষ্ট।
.png)