ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নওগাঁয় ছাগল কিনতে গিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ২

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৭, ২৮ ফেব্রুয়ারি ২০২১
নওগাঁয় ছাগল কিনতে গিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ২
নওগাঁয় গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেফতার ২ যুবক

নওগাঁর বদলগাছীতে ছাগল কিনতে গিয়ে গৃহবধূকে হাত-মুখ বেধে ধর্ষণচেষ্টার ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন বগুড়ার দুপচাঁচিয়া থানার মহিষমুণ্ডা গ্রামের শুকুর আলীর ছেলে বিদ্যুৎ হোসেন এবং মকবুল হোসেনের ছেলে শহিদুল
ইসলাম।

পুলিশ জানায়, শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে বদলগাছীর কোলা ইউনিয়নের কেশাইল গ্রামে ভুক্তভোগী গৃহবধূর বাড়িতে ছাগল কিনতে যায় ওই দুই যুবক। ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে তারা ওই গৃহবধূকে ঘরে টেনে নিয়ে দুই হাত ও মুখ বেধে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে হাতের বাঁধন খুলে গেলে তিনি মুখের বাঁধন খুলে চিৎকার করলে দুই যুবক পালিয়ে যায়। পরে খবর পেয়ে ভুক্তভোগী গৃহবধূকে হেফাজতে নেয় পুলিশ। ওই ঘটনায় ভুক্তভোগীর স্বামী মামলা করেন। এরপর অভিযানে নামে পুলিশ।

বদলগাছী থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে আসামিদের গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূ তাদের শনাক্ত করেছেন। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!