ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মা-মেয়েকে হত্যার পর ভুট্টাখেতে লাশ গুম করেন গৃহকর্তা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪১, ১ মার্চ ২০২১
মা-মেয়েকে হত্যার পর ভুট্টাখেতে লাশ গুম করেন গৃহকর্তা
ভুট্টাক্ষেত (ফাইল ছবি)

বগুড়ার সারিয়াকান্দিতে দাম্পত্য কলহের জেরে স্ত্রী ও ছয় মাসের শিশুকন্যাকে হত্যার পর ভুট্টাখেতে লাশ গুম করে রাখার অভিযোগ উঠেছে আল আমিন শেখের বিরুদ্ধে।

উপজেলার বোহাইল ইউনিয়নের শংকরপুর চর থেকে গতকাল রোববার মা-মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। গত শনিবার রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

স্ত্রী ও সন্তানকে হত্যার অভিযোগ এনে আল আমিন শেখের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে। আমিন শেখ দক্ষিণ শংকরপুর চরের দুলাল শেখের ছেলে। অন্যদিকে শেফালি দক্ষিণ শংকরপুর চরের ওসমান আলী মণ্ডলের মেয়ে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে আল আমিনের সঙ্গে শেফালির বিয়ে হয়। ছয় মাসের শিশুকন্যা রোমানা ছাড়া তাদের দুটি ছেলে সন্তান আছে।

শেফালির চাচাতো ভাই ইউসুফ আলী অভিযোগ করেন, বিয়ের পর যৌতুকের দাবিতে শেফালিকে প্রায়ই নির্যাতন করতেন স্বামী আল আমিন ও তার পরিবারের লোকজন। গত শনিবার রাতে দু’জনের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে শেফালি ও তার শিশুকন্যাকে হত্যার পর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভুট্টাখেতে লাশ গুম করে রাখেন। সকালে খবর পাঠায়, শেফালি ও তার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লাশ উদ্ধারের পর আল আমিন পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!