ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পড়া না পারায় ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত করল শিক্ষক

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫০, ১০ মার্চ ২০২১
পড়া না পারায় ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত করল শিক্ষক
আহত আলী হোসেন নোমান

নোয়াখালীর সেনবাগে পড়া না পারায় আলী হোসেন নোমান নামে এক ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত করেছেন মাদরাসাশিক্ষক।

এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে শিশুটির পরিবার। বুধবার সকালে থানায় লিখিত অভিযোগ করেন আহত নোমানের চাচা মো. আব্দুল করিম।

অভিযুক্ত শিক্ষকের নাম মো. শাহাদাত হোসেন। তিনি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ভূঁইয়ার দীঘি মহিউল ইসলাম হাফেজিয়া মাদরাসার শিক্ষক।

Advertisement

এর আগে, মঙ্গলবার সকালে পড়া না পারায় নোমানকে বেত দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন শিক্ষক শাহাদাত। পরে গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেনবাগে থানার ওসি আবদুল বাতেন মৃধা বলেন, এ ঘটনায় শিক্ষক শাহাদাতের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন শিশুটির চাচা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!