ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরকীয়া প্রেমে রাজি না হওয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা 

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪২, ১৫ মার্চ ২০২১
পরকীয়া প্রেমে রাজি না হওয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা 
গ্রেফতার শাহাবুল ইসলাম

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গৃহবধূ হত্যাকাণ্ডের মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়া উদ্ধার করা হয়।

গ্রেফতার শাহাবুল ইসলাম উপজেলার ফুলবাড়ীয়া ইউপির বীজনগর গ্রামের তৌহিদুল ইসলাম মালিথার ছেলে। গৃহবধূ রঙ্গিলা আসামি শাহাবুলের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুর রহমান জানান, শনিবার বিকেলে নওদাপাড়া গ্রামের গৃহবধূ রঙ্গিলা বাড়ির পাশে মাঠে ঘাস কাটতে যান। এ সময় ওই যুবক তাকে কুপ্রস্তাব দেন। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন শাহাবুল। পরদিন রোববার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউপির নওদাপাড়া এলাকার গঙ্গা-কপোতাক্ষ (জিকে) ক্যানেলের পার্শ্ববর্তী একটি তামাক খেতের ভেতর থেকে গৃহবধূ রঙ্গিলা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

এ ঘটনায় নিহতের স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!