ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে ১০ কোটি ৭৬ লাখ টাকার মাদক ধ্বংস

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪২, ১৬ মার্চ ২০২১
সিলেটে ১০ কোটি ৭৬ লাখ টাকার মাদক ধ্বংস
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে প্রায় ১০ কোটি ৭৬ লাখ টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে বিজিবি ১৯ ব্যাটালিয়নের বাস্কেটবল গ্রাউন্ডে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়। 

এসময় বিভিন্নসময়ে আটক মদের বোতল দিয়ে 'মাদককে না বলুন' লিখা হয়। পরে রুলার দিয়ে এগুলো ধ্বংস করা হয়। 

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি-১৯ এর আঞ্চলিক কমাণ্ডার এ বি এম নওরোজ এহসান, বিএসসি, পিএসসি।

Advertisement

তিনি বলেন, যে পরিমাণ মাদক জব্দ ও উদ্ধার করা হয়েছে তার চেয়ে কয়েকগুণ বেশি মাদক সমাজে ছড়িয়ে পড়েছে। মাদক পাচার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সংশ্লিষ্টরা জানান,  ২০১৯ সালে ১৭ ডিসেম্বর থেকে এ বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জকিগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার ও আটক করা হয়। এর মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মদ, গাজা, ফেনসিডিল, ভারতীয় বিড়ি ও বিপুল পরিমাণ ইয়াবা।

অনুষ্ঠানে বিজিবি, জেলা প্রশাসন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!