ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনদুপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা 

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:২৯, ২২ মার্চ ২০২১
দিনদুপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা 
গুরুদাসপুরে সেলিনা বেগম নামে এক গৃহবধূকে দিনদুপুরে গলা কেটে হত্যা

নাটোরের গুরুদাসপুরে সেলিনা বেগম নামে এক গৃহবধূকে দিনদুপুরে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। কে বা কারা এ হত্যাকাণ্ড করেছে তা এখনো জানা যায়নি। 

সোমবার বিকেল ৫টার দিকে উপজেলা পৌর সদরের উত্তর নারী বাড়ি মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত সেলিনা বেগম ওই মহল্লার নজরুল ইসলামের স্ত্রী। হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

নিহত সেলিনা বেগমের মেয়ে ববি আক্তার জানান, তার মাকে বিকেল ৪ টার দিকে বাসায় রেখে দর্জি বাড়িতে যান কাপড় তৈরির জন্য। ঘণ্টা খানেক পরে ফিরে এসে দেখেন তার মা ঘরের খাটের ওপর গলা কাটা অবস্থায় পড়ে আছেন।

Advertisement

গুরুদাসপুর থানার ওসি মো, আব্দুর রাজ্জাক জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছানো হয়েছে। তদন্ত চলছে। সিআইডি টিম রাজশাহীকে অবহিত করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!