ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দরিদ্র নানির কাছে বায়না, স্মার্টফোন না পেয়ে শিশুর গলায় দড়ি

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৮, ২২ মার্চ ২০২১
দরিদ্র নানির কাছে বায়না, স্মার্টফোন না পেয়ে শিশুর গলায় দড়ি
ফাইল ছবি

নানির কাছে একটি স্মার্টফোন কিনে দেয়ার আবদার করেছিল ১১ বছরের অন্তর। কিন্তু কিনে না দেয়ায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে শিশুটি।

সোমবার সকালে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত অন্তর একই গ্রামের আবু সাইদের ছেলে ও জুলেখা খাতুনের নাতি।

স্থানীয়রা জানায়, বাবা-মা ঢাকায় গার্মেন্টসে কাজ করায় ছোটবেলা থেকেই নানি জুলেখা খাতুনের কাছে থাকতো অন্তর ও তার বড় ভাই। অভাবের সংসারে দুই নাতিকে নিয়ে দিনমজুরি করতেন জুলেখা। কয়েকদিন ধরে নানির কাছে একটি স্মার্টফোন কিনে দেয়ার বায়না ধরেছিল অন্তর। কিন্তু দরিদ্র নানি আবদার পূরণ করতে পারেননি।

Advertisement

সোমবার সকালে দুই নাতিকে নিয়ে কাজে বের হন জুলেখা। সে সময় ফের মোবাইল কিনে দিতে বায়না ধরে অন্তর। এতে তাকে বকাঝকা করে বড় নাতিকে নিয়েই কাজে যান তিনি। এরপর নানির ওপর অভিমান করে ফাঁকা ঘরে আড়ার সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে অন্তর।

চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!