ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাটে বৃত্তি পেল ৮৭ মেধাবী শিক্ষার্থী

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৭, ২৭ মার্চ ২০২১
জয়পুরহাটে বৃত্তি পেল ৮৭ মেধাবী শিক্ষার্থী
শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে ৮৭ জন মেধাবী শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে বৃত্তি দিয়েছে জেলা পরিষদ।

শনিবার দুপুরে উপজেলা ডাকবাংলো চত্বরে এসব শিক্ষার্থীদের হাতে মোট চার লাখ ৩৫ হাজার টাকার চেক তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, ইউএনও বরমান হোসেন, মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন আঙ্গুর, সদস্য মানিক আকন্দ, মামুনুর রশিদ, ফারুক হোসেন, মহিলা সদস্য রাশেদা বেগম, রেবেকা সুলতানা প্রমুখ।

Advertisement

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আজ থেকে ১০ বছর আগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য বৃত্তি দেয়া হতো। তবে এখন দরিদ্র শব্দটা মুছে যাওয়ায় সরকার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!