[ দেশজুড়ে ]
শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ছেলে বেঁচে গেলেও প্রাণ হারালেন মা
ছবি: ডেইলি বাংলাদেশ
নারায়ণগঞ্জের কয়লাঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় লঞ্চডুবিতে ছেলে বেঁচে গেলেও প্রাণ হারিয়েছেন মা।
নিহত দোলা মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ কোর্টগাঁও এলাকার দুলু মিয়ার মেয়ে। রাত সাড়ে ১১ টার দিকে দোলার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতাল থেকে মুন্সিগঞ্জে আনা হয়েছে।
নিহতের বড় ভাই মো. রুবেল মিয়া জানান, ঢাকায় বড় বোন শাহনাজের বাড়িতে ছেলে রিফাতকে সঙ্গে নিয়ে বেড়াতে গিয়েছিলেন মা দোলা।
বেড়ানো শেষে গতকাল বিকেলে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল ঘাট থেকে এমএল সাবিত আল-হাসান নামে লঞ্চে চড়ে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথে কয়লাঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবিতে সাতরিয়ে বেঁচে আসেন ছেলে রিফাত। তবে মা দোলা আর বাঁচতে পারেননি। পরে উদ্ধার কর্মীরা দোলার লাশ উদ্ধার করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!