গ্রেফতারকৃত শহিদুল ইসলাম পঞ্চগড় পৌরসভার পশ্চিম মিঠাপুকুরের আব্দুল মজিদের ছেলে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে জয়তুন বেগমের কাছে মাদক কিনতে টাকা চায় মাদকাসক্ত ছেলে শহিদুল ইসলাম। টাকা না দেয়ায় ধারালো অস্ত্র দিয়ে মায়ের গলায় আঘাত করে পালিয়ে যায় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথেই জয়তুন বেগমের মৃত্যু হয়। ওইদিনই ছেলের বিরুদ্ধে হত্যা মামলা করেন বাবা আব্দুল মজিদ।
.png)
পঞ্চগড়ের এডিশনাল এসপি এসএম শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই পলাতক ছিল শহিদুল। গ্রেফতার এড়াতে সে বারবার স্থান পরিবর্তন করছিল। বুধবার সকালে তাকে সদর উপজেলার জগদল বাজারে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।