ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পা পিছলে পুকুরে, খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪১, ৭ এপ্রিল ২০২১
পা পিছলে পুকুরে, খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুড়িগ্রাম

কুড়িগ্রামের রৌমারীতে খেলতে গিয়ে পুকুরে পড়ে বায়েজীদ আহমেদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ওই উপজেলার বন্দবেড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বায়েজীদ আহমেদ ওই গ্রামের হাসিনুর রহমানের ছেলে।

জানা গেছে, শিশু বায়েজীদ বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল। এক পর্যায়ে অসাবধানতায় পা পিছলে সে পুকুরে পড়ে যায়। দীর্ঘসময় তার সন্ধান না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. নাজমুল হক শুভ জানান, হাসপাতালে নেয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!