[ দেশজুড়ে ]
কালীগঞ্জে কৃষি প্রণোদনা পেলেন ১০০ কৃষক
সামাজিক দূরত্ব বাজায় রেখে কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও মো. শিবলী সাদিক
গাজীপুরের কালীগঞ্জে ১০০ কৃষক পেলেন কৃষি প্রণোদনা। চলতি মৌসুমে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে তাদের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ করা হয়।
শুক্রবার সকালে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বাজায় রেখে এ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও মো. শিবলী সাদিক।
উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম জানান, উপজেলার কালীগঞ্জ পৌরসভা, তুমুলিয়া, বাহাদুরসাদী, জামালপুর, মোক্তারপুর ইউনিয়নের ১০০ ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের প্রত্যেক কৃষককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে।
.png)
উপজেলা কৃষি কর্মকর্তা ছাড়াও এ সময় অন্যদের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হাছান আলী, মো. শাহীন মিয়া ও সেলিনা আক্তার উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!