পুলিশ জানায়, ভিডিও ফুটেজ ও ছবি দেখে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। এখন পর্যন্ত ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২৬-২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে যাওয়া তাণ্ডবে ৪৯টি মামলার মধ্যে সদর থানায় ৪৩টি, আশুগঞ্জ থানায় তিনটি, সরাইল থানায় দুটি ও ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা করা হয়। এর মধ্যে ৩৯টি মামলার সব আসামি অজ্ঞাতনামা। বাকি ১০টি মামলায় ২৮৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
.png)
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আবদুর রহিম বলেন, ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আরো অনেককে শনাক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে সব আসামিকে গ্রেফতার করা হবে।