ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আড়াইহাজারে আম পাড়া নিয়ে সংঘর্ষ, আহত ২০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৮, ১৭ এপ্রিল ২০২১
আড়াইহাজারে আম পাড়া নিয়ে সংঘর্ষ, আহত ২০
সংঘর্ষে টেঁটাবিদ্ধ কামাল ভূঁইয়া

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গাছ থেকে আম পাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার সকালে ওই উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ইয়াসিন, ফারুক, রকিব, মনজুর হোসেন, রাসেল, ইসমাইলসহ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া কামাল ভূঁইয়া নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত কামাল ভূঁইয়ার ভাই জুলহাস বলেন, শুক্রবার বিকেলে কামালের গাছ থেকে আম পেড়ে নিয়ে যায় খাগকান্দা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মেম্বার লোকমান হোসেনের লোকজন। এর প্রতিবাদ করায় লোকমান মেম্বারের উসকানিতে ৪০-৫০ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। তখন আমরা প্রতিরোধ গড়ে তোলি। শনিবার সকালে তারা আমাদের লোকজনকে রাস্তায় পেয়ে আটক ও মারধর করে। খবর পেয়ে আমরা ছুটে গেলে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে আমার ভাই কামাল ভূঁইয়াসহ অন্তত ২০ জন আহত হন।

Advertisement

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দেয়নি। তবে পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!