ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রমজানে হাটের ইজারা মওকুফ করলেন ইজারাদার 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৮, ১৮ এপ্রিল ২০২১
রমজানে হাটের ইজারা মওকুফ করলেন ইজারাদার 
ধনুয়া-সাতানি হাট

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউপির ধনুয়া-সাতানি হাটের ইজারা রমজান উপলক্ষে মওকুফ করেছেন ওই হাটের ইজারাদার সাদ্দাম হোসেন। তিনি উপজেলার নগরহাওলা গ্রামের বেলাল উদ্দিনের ছেলে। 

ওই হাটের দোকানদার লাল মিয়া জানান, চার পাঁচ বিঘার কৃষি পণ্য এ হাটসহ আশপাশে কয়েকটি হাটে বিক্রি করেন। সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার সাতানি-ধনুয়া হাটে প্রায় হাজার খানেক কৃষক তাদের পণ্য বিক্রি করতে আসেন। অন্য হাটের ইজারা রমজান মাসে দ্বিগুণ করেন, আর ধনুয়া হাটের ইজারাদার ইজারা মওকুফ করেছেন, এটা অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ। 

ধনুয়া-সাতানি হাটে

Advertisement

ইজারাদার সাদ্দাম হোসেন বলেন, কয়েকশ’ বছরের ঐতিহ্য রয়েছে এই হাটের। গ্রামের কৃষকরাই যেমন এই হাটের প্রাণ তেমনই কৃষকই দেশের মূল চালিকা শক্তি। আশপাশের কয়েকটি গ্রামের কৃষক তার উৎপাদিত কৃষি পণ্য বিক্রি করতে আসেন এই হাটে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী লকডাউন থাকায় কৃষক তার উৎপাদিত কৃষি পণ্যের সঠিক মূল্য পাচ্ছেন না। এতে কৃষকরা যেমন ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে তেমনি কৃষিকাজে নিরুৎসাহিত হচ্ছেন। কৃষি কাজে কৃষকদের আস্থা ধরে রাখতে পুরো রমজান মাস জুড়েই হাটের ইজারা মওকুফ করা হয়েছে। 

তিনি বলেন, আমার এই সামান্য উদ্যোগে যদি কৃষক উৎসাহী হয় তাহলেই সার্থক হবো। 

সাদ্দাম হোসেন অনন্ত নিজের খরচে ৭০ বছর বয়সী আছিয়া বেগমকে হজে পাঠিয়ে তার স্বপ্ন পূরণ করিয়ে ব্যাপক আলোচনায় আসেন। এছাড়াও নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার শৈলাডহর গ্রামের প্রতিবন্ধী জাকির হোসেনকে একটি পাকা বাড়ি নির্মাণসহ শ্রীপুরে অসহায় দুস্থদের থাকার ঘর নির্মাণ করাসহ মানবতার কাজে সবসময়ই এগিয়ে আসেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!