ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদকসহ বিকাশ প্রতারক চক্রের ৫ সদস্য আটক

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৭, ২০ এপ্রিল ২০২১
মাদকসহ বিকাশ প্রতারক চক্রের ৫ সদস্য আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরে বিকাশ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে ভাঙ্গা উপজেলার রায়নগর গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলো, রায়নগর গ্রামের আব্দুল খালেক মাতুব্বরের ছেলে ফারুক মাতুব্বর, আনোয়ার হোসেনের ছেলে সুমন হোসেন, মতলেব বেপারীর ছেলে শফিকুল ইসলাম, মৃত কালাম মাতুব্বরের ছেলে সজিব মাতুব্বর ও জাঙ্গাল পাশা গ্রামের আলী হোসেন মাতুব্বরের ছেলে আনোয়ার হোসেন।

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. খোরশেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে স্কোয়াড কমান্ডার মাহিদুল হাসানের নেতৃত্বে র‌্যাব সদস্যরা অভিযান চালায়। এ সময় বিকাশ প্রতারক চক্রের এই পাঁচ সদস্যকে আটক ও তাদের থেকে ২২ ইয়াবা, ১২ বোতল ফেনসিডিল এবং বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত ১৫টি মোবাইল, ২৭৩টি সিমকার্ড, ১টি ল্যাপটপ এবং ২৯ হাজার ৫শ’ টাকা জব্দ করা হয়।

Advertisement

তিনি জানান, বিকাশে প্রতারণার মাধ্যমে আটকরা সাধারণ মানুষের থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল বলে অভিযোগ পেয়ে তারা এই অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!