বৃহস্পতিবার রাত ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর টিঅ্যান্ডটি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের মধ্যে সাতজনের নামা জানা গেছে। তারা হলেন- মোস্তফা, আমির হোসেন, আমির আলী, বাবু মিয়া, গুরুদাস, অর্জুন ও রাসেল মিয়া। তাদের সবার বাড়ি বাগেরহাটের কাউখালী ও কাটাখালি এলাকায় বলে জানা গেছে।
.png)
শঠিবাড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার কাজল মিয়া জানান, বৃহস্পতিবার রাত ১২ টার দিকে বাগেরহাট থেকে রংপুরের উদ্দেশ্যে একটি পেঁয়াজবোঝাই ট্রাক ছেড়ে আসে। পথে মিঠাপুকুর টিঅ্যান্ডটি অফিসের সামনে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।