ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আধা ঘণ্টার ঝড়-শিলাবৃষ্টিতে স্বস্তি ও আশঙ্কা

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৯, ৭ মে ২০২১
আধা ঘণ্টার ঝড়-শিলাবৃষ্টিতে স্বস্তি ও আশঙ্কা
দিনাজপুরে বজ্রপাতসহ ঝড় ও শিলাবৃষ্টি

দিনাজপুরে বজ্রপাতসহ ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। তীব্র গরমের পর আধা ঘণ্টা স্থায়ী এ ঝড়ে জেলার মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। একই সঙ্গে বিরাজ করছে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কাও।

শুক্রবার বিকেল ৪টার দিকে দিনাজপুর জেলার উপর দিয়ে উত্তর-পশ্চিম থেকে দমকা বাতাস বয়ে যায়। এরপরই শুরু হয় ঝড় ও শিলাবৃষ্টি। তবে ঝড়ের পর শহরের নিচু স্থানগুলোতে জলাবদ্ধতা ছাড়া কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বর্তমানে জেলার আবহাওয়া অনেকটাই স্বাভাবিক।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, দিনাজপুর শহরের উপর দিয়ে বজ্রপাতসহ ঝড় বয়ে গেছে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হয়েছে। এছাড়া ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়েছে। শুক্রবার জেলায় ১২ মিলিমিটার বৃষ্টির রের্কড করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!